এলপিজি গ্যাস নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ভারত ও মালয়েশিয়া থেকে জাহাজ দুটি চট্টগ্রামে এসেছে।
এছাড়া গ্যাস বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার পথে রয়েছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গতকাল রবিবার আমাদের সময়কে এসব তথ্য জানিয়েছেন।
বন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মাল
য়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’ ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাবোতে অবস্থান করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ গতকাল রবিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আজ সোমবার মালয়েশিয়া থেকে ‘পল’ নামের একটি এলপিজিবাহী জাহাজ বন্দরে ভিড়বে। এছাড়া আগামী বুধবার অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল অ্যাঙ্গোলা থেকে ‘লোবিটো’ নামের দুটি বড় এলএনজি কার্গো আসার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করছে সরকার।
এমইউ/শিনি


